EN ☀️
×

Follow Us

খেলা

কাজাখস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী হকি দল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:১১ এএম

কাজাখস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী হকি দল

ছবি: সংগৃহীত

অ অ

ওমানের মাসকাটে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। উইমেন্স জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছে বাংলাদেশ।

শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। ম্যাচের ১৫তম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি 'রাইজিং স্টার' পুরস্কারও জিতেছেন।

এর চার মিনিট পর নাদিরা এমা পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-০ করেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কাজাখস্তান। নির্ধারিত সময় শেষে স্বাচ্ছন্দ্যেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

পাঁচ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছিল অপরাজিত। গ্রুপ পর্বেও কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছিল তারা। ফাইনালেও একই প্রতিপক্ষকে পরাজিত করে ট্রফি নিজেদের করে নেয়।

এটি বাংলাদেশের নারী হকির ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শিরোপা। এর আগে ২০২৪ সালের জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল রানার্সআপ হয়ে জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

সর্বশেষ এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশ নারী হকি নতুন এক মাইলফলক স্পর্শ করল।

আরও পড়ুন